নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের নতুন একটি মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। সাবেরটুথ এক্স৫৮ মডেলের এই মাদারবোর্ডে আছে ইন্টেলের এক্স৫৮ চিপসেট। এতে কোরআই৭ প্রসেসরগুলো লাগানো যায়। এর সিরামিক হিটসিঙ্ক যন্ত্রাংশের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। এতে ২৪ গিগাবাইট পর্যন্ত র্যাম লাগানো যায়। আরও আছে ছয়টি সাটা পোর্ট, ল্যান, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, দুটি ফায়ারওয়্যার ইত্যাদি। এর দাম ১৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি