নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের পি৭এইচ৫৫-এম এলএক্স/ ইউএসবি৩ মডেলের নতুন একটি মাদারবোর্ড বাজারে এসেছে। ইন্টেল এইচ৫৫ চিপসেটের এই মাদারবোর্ডে ইন্টেল কোর আই-৩, ৫, ৭ প্রভৃতি প্রসেসর লাগানো যায়। এতে রয়েছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, ১০টি ইউএসবি ২.০ পোর্ট, দুটি র‌্যাম স্লট, ছয়টি সাটা পোর্ট, ৮-চ্যানেলের সাউন্ড কার্ড ইত্যাদি। বিদ্যুতের ওঠানামায় এ মাদারবোর্ডের কোনো ক্ষতি হয় না। এর দাম সাত হাজার ৪০০ টাকা। মাদারবোর্ডটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.।—বিজ্ঞপ্তি