নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রসেসর-সমর্থিত এমএসআই বি৭৫ এমএ-পি৪৫ মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। এলজিএ১১৫৫ সকেট-সমন্বিত মাদারবোর্ডটি ৩২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম এবং কোরআই৭ পর্যন্ত প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে চারটি ডিডিআর থ্রি র‌্যাম সংযোজনের জন্য স্বতন্ত্র ডিআইএমএম সকেট। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ছয় হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি