নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের সাবেরটুথ ৯৯০এফএক্স আর২.০ মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। আসুসের টিইউএফ (দি আলটিমেট ফোর্স) সিরিজের এই মাদারবোর্ডে মিলিটারি-গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহূত হয়েছে। এতে রয়েছে এএমডি ৯৯০এফএক্স চিপসেট, চারটি ডিডিআর-৩ র্যাম, পিসিআই এক্সপ্রেস ২.০ স্লট, ছয়টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ছয়টি ইউএসবি ৩.০, ১২টি ইউএসবি ২.০ পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা উইন্ডোজ ৮ সমর্থিত মাদারবোর্ডটির দাম ২০ হাজার টাকা।—বিজ্ঞপ্তি