নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসি ফর্মুলা পাওয়ার কিটসহ এসরক জেড৭৭ ওসি ফর্মুলা মডেলের মাদারবোর্ড বাজারে এসেছে। এটি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কোর আই৭/আই৫/আই৩ এলজিএ১১৫৫ প্রসেসর সমর্থন করে। গিগা ল্যানকার্ড-সমৃদ্ধ মাদারবোর্ডটিতে ৭:১ চ্যানেল অডিও, ছয়টি ইউএসবি৩.০, চারটি সাটা২ ৩.০ জিবি/সে.কানেক্টর, ডিডিআর৩ ডুয়াল চ্যানেল মেমোরি স্লট রয়েছে। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের আনা মাদারবোর্ডটির দাম ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি