নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের প্রসেসর লাগানো যায় এমন একটি আসুস মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.। পি৮পি৬৭-এম মডেলের এ মাদারবোর্ডে আছে ইন্টেল পি৬৭ এক্সপ্রেস চিপসেট। এটি ইন্টেলের কোরআই-৭, ৫, ৩ প্রসেসর সমর্থন করে। এতে ২টি ইউএসবি ৩.০ পোর্ট, ল্যানকার্ড, ৮-চ্যানেলের এইচডি অডিও কার্ড, ৬টি সাটা পোট ইত্যাদি আছে। এতে আছে এমন প্রযুক্তি, যা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদারবোর্ডকে রক্ষা করে। এর দাম ১৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি