নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের জন্য এমএসআইয়ের নতুন মাদারবোর্ড এইচ৬১এম-ই৩৩ বাজারে এসেছে। এতে কোর আই৩, আই৫ ও আই৭ প্রসেসর এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র‌্যাম লাগানো যাবে। ডিভিআই, ৮চ্যানেলের অডিও আউটপুট এবং ডি-সাব ভিডিও পোর্ট রয়েছে মাদারবোর্ডটিতে। এর স্পেশাল ৩ উইঙ্কি সফটওয়্যার দিয়ে অপারেটিং সিস্টেম পুরোপুরি চালু হওয়ার আগেই ইন্টারনেট ব্যবহার করা যাবে। মাদারবোর্ডটিতে অন-অফ প্রযুক্তি থাকায় এটি দিয়ে আইফোন, আইপ্যাডের মতো বহনযোগ্য যন্ত্র চার্জ করা যাবে। কম্পিউটার সোর্স এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। দাম পাঁচ হাজার ৯০০ টাকা। —বিজ্ঞপ্তি