নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের পি৮জেড৬৮-ভি মডেলের অত্যাধুনিক মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ব্লুটুথ-প্রযুক্তি, এলজিএ১১৫৫ সকেটের ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআই৭, কোরআই৫, কোরআই৩ প্রসেসর সমর্থন, এইচডিএমআই, ডিভিআই, আরজিবি মাল্টি-ভিজিএ আউটপুট এবং এনভিডিয়া এসএলআই ও এএমডি ক্রসফায়ারএক্স প্রযুক্তির মাল্টি-জিপিইউ সমর্থন ইত্যাদি। দাম ১৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি