নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োস্টার টিজেড ৬৮কে+ মডেলের এক্সডিসি সলিড ক্যাপাসিটর এটিএক্স মাদারবোর্ড বাজারে এসেছে। এটি ইন্টেল ১১৫৫ সকেটের ইন্টেল সেন্ডিব্রিজ, টারবো বুস্ট ও স্মাট রেসপন্স টেকনোলজি সমৃদ্ধ কোরআই ৭/৫/৩ প্রসেসর সাপোর্টেড, ৪ চ্যানেল ডিডিআর-৩ ১৩৩৩, যা সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম সমর্থন করে। এ ছাড়া এতে আছে দুটি পিসিআই এক্সপ্রেস এক্স-৪, এক্স-১৬ স্লট, দুটি পিসিআই স্লট, দুটি সাটা-৩.০ ইত্যাদি।বিজনেস লিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ১১ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি