নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের পি৮বি৭৫-এম এলই মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। ইন্টেল বি৭৫ চিপসেটের মাদারবোর্ডটি এলজিএ ১১৫৫ সকেটের ইন্টেল তৃতীয় প্রজন্মের প্রসেসরের পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের প্রসেসরগুলো সমর্থন করে। মাদারবোর্ডটিতে রয়েছে ১৬জিবি ডিডিআর-৩ র‌্যাম ব্যবহারের সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম নয় হাজার টাকা। —বিজ্ঞপ্তি