নতুন মাদারবোর্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের পি৮বি৭৫-এম এলই মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। ইন্টেল বি৭৫ চিপসেটের অত্যাধুনিক এই মাদারবোর্ডটি এলজিএ ১১৫৫ সকেটের ইন্টেল ৩য় প্রজন্মের প্রসেসরের পাশাপাশি ২য় প্রজন্মের প্রসেসরগুলো সমর্থন করে। মাদারবোর্ডটিতে রয়েছে সর্বোচ্চ ১৬জিবি ডিডিআর-৩ র‌্যাম ব্যবহারের সুবিধা, ১০২৪ মেগাবাইট ভিডিও মেমোরির বিল্ট-ইন গ্রাফিকস যা এইচডিএমআই ও ডিভিআই সমর্থন করে, পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট, মাল্টি-জিপিইউ সমর্থন, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও। এ ছাড়া এতে রয়েছে সাটা ৬জি এবং ইউএসবি ৩.০ ডেটা ট্রান্সফার প্রযুক্তি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ৯ হাজার টাকা। —বিজ্ঞপ্তি