নতুন মাল্টিফাংশন প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের নতুন একটি মাল্টিফাংশন ফটোকপিয়ার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নেটওয়ার্ক ও ডুপ্লেক্স বিল্ট-ইন সুবিধাসম্পন্ন ‘এসসিএক্স-৬৫৫৫এন’ মডেলের সম্পূর্ণ গ্রাহকবান্ধব এই মাল্টিফাংশন ফটোকপিয়ারটিতে রয়েছে একাধারে ফটোকপিয়ার, প্রিন্টার, স্ক্যানার, ফ্যাক্স, নেটওয়ার্ক, ডুপ্লেক্স ইত্যাদি সুবিধা। প্রিন্ট ও ফটোকপি করার গতি যথাক্রমে ৫৫ ও ৪৫ পিপিএম। স্ক্যান রেজ্যুলেশন ৪৮০০ বাই ৪৮০০ এবং ফ্যাক্স ৩৩.৬ কেবিপিএস। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি