নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের এসসিএক্স-৪৫২১এফ মডেলের নতুন একটি মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে এসেছে। এটি প্রতি মিনিটে ২০ পৃষ্ঠা ছাপতে এবং কপি করতে পারে। এ প্রিন্টারটি দিয়ে রঙিন ছবি স্ক্যান করা যায়। পাশাপাশি ফ্যাক্সও করা যায়। এ প্রিন্টার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। দাম ২০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি