নতুন মাল্টিমিডিয়া কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের সিএম৬৭৩১ মডেলের নতুন একটি ডেস্কটপ মাল্টিমিডিয়া কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে তিন বছরের ওয়ারেন্টি। এই কম্পিউটারে আছে ২ দশমিক ৭ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। সাড়ে ১৮ ইঞ্চির এলইডি মনিটরসহ এ কম্পিউটারের দাম ৩৬ হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।—বিজ্ঞপ্তি