নতুন মাল্টিমিডিয়া নোটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের এক্স৪৫সি মডেলের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ১৪ ইঞ্চির প্রশস্ত পর্দার এ ল্যাপটপে রয়েছে ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা নোটবুকটির দাম ৩৭ হাজার ৯০০ টাকা। —বিজ্ঞপ্তি