নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের এসপি-এল৩০১ মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর বাজারে এনেছে ইনডেক্স আইটি লিমিটেড। এতে রয়েছে সর্বাধুনিক ৩এলসিডি প্রযুক্তির সমন্বয় এবং ৩০০০ এনএসআই লুমেনস ঔজ্জ্বল্য ও মাল্টিমোডে ১৬০০ X ১২০০ রেজ্যুলেশন থাকায় নিখুঁত ছবির নিশ্চয়তা। ‘অটো কি স্টোন’ সুবিধা থাকায় অবস্থান পরিবর্তন না করলেও এতে প্রদর্শিত ছবির সঠিক অবস্থান দেখা যাবে, যার মাধ্যমে ৩০০ ইঞ্চি পর্যন্ত প্রশস্ত ছবি প্রদর্শন করা যায়। এ ছাড়া এতে রয়েছে বিল্ট নেটওয়ার্ক, টু-ওয়ে স্পিকার, এইচডিএমআই, ডি-সাব ইত্যাদি সুবিধা। দাম ৮০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি