নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনোভোর জি ৪০৫ মাল্টিমিডিয়া ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ১৪ ইঞ্চির এই ল্যাপটপ ১.৫ গিগাহার্টজ গতির এএমডি কোয়াড কোর প্রসেসরে চলে। এতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, স্পিকার, ১ টেরাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। আরও আছে তারহীন ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ডরিডার, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ল্যাপটপের দাম ৪০ হাজার টাকা।
—বিজ্ঞপ্তি