নতুন মোবাইল ফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকগুলো নতুন মডেলের ফোন নিয়ে এসেছে ম্যাক্সিমাস মোবাইল। ম্যাক্সিমাসের এসব ফোন সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে।বর্তমানে অর্ধশতাধিক মডেলের হ্যান্ডসেট বিক্রি করছে ম্যাক্সিমাস মোবাইল। এর মধ্যে বেশ কয়েকটি মডেল সম্প্রতি বাজারে এসেছে। এক হাজার ৬০০ থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব সেট।ম্যাক্সিমাসের প্রায় সব মডেলেই আছে বড় আকারের রঙিন পর্দা, এফএম রেডিও, ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার, জিপিআরএস এবং ওয়াপ সুবিধা। এ ছাড়া প্রতিটি সেটে আছে একই সঙ্গে দুটি সিমকার্ড ব্যবহার করার সুবিধা।বিক্রয়োত্তর সেবাদানের জন্য ম্যাক্সিমাস মোবাইলের রয়েছে ২০টি গ্রাহক সেবাকেন্দ্র। কিছুদিনের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হবে। —বিজ্ঞপ্তি