নতুন ম্যাকবুক এয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ১১.৬ ইঞ্চি এলইডি পর্দার ল্যাপটপটি ৬৪ গিগাবাইট/১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ সমর্থন করে। এতে রয়েছে ১.৪ গিগাহার্জ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ও ২ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম, এনভিডিয়া জি-ফোর্স ৩২০ এম গ্রাফিকস কার্ড ইত্যাদি। ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ সম্পন্ন ম্যাকবুক এয়ারের দাম এক লাখ পাঁচ হাজার টাকা এবং ৬৪ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজের দাম ৯০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি