নতুন রঙিন অল-ইন ওয়ান প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার ব্র্যান্ডের এমএফসি-জে৫৯১০ ডিডব্লিউ মডেলের নতুন এথ্রি আকারের রঙিন ইঙ্কজেট অল-ইন ওয়ান প্রিন্টার বাজারে এসেছে। এটি এথ্রি আকারে পৃষ্ঠা প্রিন্ট, কপি, স্ক্যান, ফ্যাক্স করতে পারে। এ ছাড়া একই সঙ্গে পৃষ্ঠার দুই দিকেও প্রিন্ট করা যায়। নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে অনেক কম্পিউটার থেকে এই প্রিন্টার ব্যবহার করা যায়। পেনড্রাইভ ব্যবহার করে এই প্রিন্টার দিয়ে সরাসরি ফটো প্রিন্ট করা যায়। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই প্রিন্টারের দাম ১৯ হাজার টাকা। —বিজ্ঞপ্তি