নতুন রঙিন ইংকজেট প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড সম্প্রতি এনেছে ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-জে১২৫ মডেলের মাল্টিফাংশনাল রঙিন ইংকজেট প্রিন্টার। এটি প্রিন্ট করার পাশাপাশি ফটোকপি, স্ক্যান এবং সরাসরি ফটো প্রিন্ট করতে পারে। এটি প্রতি মিনিটে ৩৩ পৃষ্ঠা সাদা-কালো ও ২৭ পৃষ্ঠা রঙিন প্রিন্ট দিতে পারে। এতে রয়েছে কার্ড স্লট, যার মাধ্যমে মেমোরি কার্ড থেকে পিসি ব্যবহার করা ছাড়াই সরাসরি ফটো প্রিন্ট করা যায়। এর দাম ৭,০০০ টাকা। —বিজ্ঞপ্তি