নতুন রঙিন প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে রিকো ব্র্যান্ডের এফিসিও এমপি সি২০৩০ মডেলের রঙিন প্রিন্টার ও ফটোকপিয়ার। এই যন্ত্র দিয়ে সাদা-কালো বা রঙিন ডুপ্লেক্স প্রিন্ট, ফটোকপি, ফ্যাক্স ও নেটওয়ার্ক স্ক্যান করা যায়। প্রতি মিনিটে ২০ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের এ ফটোকপিয়ারটির দাম দুই লাখ ৫০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি