নতুন রাউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের আরটি-এন১৪ইউএইচপি মডেলের তারহীন রাউটার এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই রাউটারে রয়েছে ১টি ইথারনেট ওয়ান পোর্ট, ৪টি ইথারনেট ল্যান পোর্ট এবং ১টি ইউএসবি ২.০ পোর্ট। ৩জি বা ৪জি মডেম ইউএসবি পোর্টে যুক্ত করে এতে ইন্টারনেটের সংযোগ দেওয়া যায়। রাউটারটি সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই রাউটারের দাম সাড়ে সাত হাজার টাকা।
—বিজ্ঞপ্তি