নতুন রিমোট মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে বায়োস্টার টিএ-৯৯০ এফএক্সই মডেলের গেমিং মাদারবোর্ড। এটি এএমডি এম৩+ সকেটের এফএক্স বুলডোজার, ফেনম২, এথলন২, সেমপ্রন ও মাল্টিকোর প্রসেসর সমর্থন করে। এতে আছে চার চ্যানেল ডিডিআর-৩ সর্বোচ্চ ৩২ গিগাবাইট র্যাম সমর্থিত তিনটি পিসিআই এক্সপ্রেস এক্স-১৬- ২.০স্লট, মাল্টি গ্রাফিক্স, দুটি পিসিআই স্লট, পাঁচটি সাটা-৩.০, তিনটি ইউ.এস.বি-৩.০, ছয়টি ইউ.এস.বি-২.০ পোর্ট, সাটা রেইড, ফায়ার ওয়্যার পোর্ট, মাল্টি গ্রাফিক্স, গিগাবিট লেন, আচট চ্যানেল এইচডি অডিও ইত্যাদি। বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ১৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি