নতুন রিমোট মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে বায়োস্টার টিজেড-৭৭এক্সই৪ গেমিং মাদারবোর্ড। এটি ১১৫৫ সকেটের ইন্টেলের দ্বিতীয়/তৃতীয় প্রজন্মের সেন্ডিব্রিজ/আইভিব্রিজ, টারবো বুস্ট কোরআই ৩/৫/৭ প্রসেসর সমর্থিত। এতে আছে ৪ চ্যানেল ডিডিআর-৩ র‌্যাম সর্বোচ্চ ৩২ গিগাবাইট সমর্থিত ২টি পিসিআই এক্সপ্রেস এক্স-১৬-৩.০ স্পট, মাল্টি গ্রাফিকস, ৬টি ইউএসবি-২.০ পোর্ট, রিয়েলটেক গিগাবাইট লেন ও ৮ চ্যানেল ব্লু-রে অডিও। বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ১৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি