নতুন রূপে আসবে উইন্ডোজ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস (ইউআই) পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। চলতি বছরের শেষ নাগাদ এ পরিবর্তন আসতে পারে।
‘এনইওএন’ বা নিয়ন প্রকল্পের অধীনে উইন্ডোজ ১০ এর রূপ পরিবর্তনের কথা ভাবছে মাইক্রোসফট। হালনাগাদ ইন্টারফেসে দৃশ্যরূপ হিসেবে অ্যানিমেশনস ও অন্যান্য উপাদান যুক্ত হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন প্রকল্পের মাধ্যমে আরও সহজ, অ্যানিমেশন ও অ্যাপ ব্লার করার সুবিধা আসবে। এ ছাড়া মাইক্রোসফটের হলোলেন্স সফটওয়্যার এতে যুক্ত হতে পারে। চলতি বছরের মে মাস নাগাদ বিল্ড নামের সফটওয়্যারে নির্মাতাদের সম্মেলনে বিস্তারিত জানাতে পারে প্রতিষ্ঠানটি।
নিয়ন প্রকল্পের মাধ্যমে উইন্ডোজ ১০ এর জন্য সহজে অ্যাপ তৈরির সুযোগ রাখবে মাইক্রোসফট। এ ছাড়া উইন্ডোজ ১০-এ গেম মোড চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এতে পিসি গেমের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

তথ্যসূত্র: আইএএনএস।