নতুন রেশম কাপড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকড়সা ও রেশম পোকার জিন ব্যবহার করে জিনপ্রকৌশল প্রযুক্তির সাহায্যে জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এক ধরনের অতি শক্তিশালী রেশম বা সিল্ক তৈরি করেছেন। বস্ত্রশিল্প থেকে শুরু করে শল্যচিকিৎসায়ও এটি ব্যবহার করা যেতে পারে। ‘স্পাইডার সিল্ক’ নামের এই রেশম প্রচলিত রেশম কাপড়ের চেয়ে অনেক বেশি শক্ত ও মসৃণ। শিনশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসাও নাকাগাকি ২০০৭ সালে প্রথম রেশম পোকার শরীরে মাকড়সার জিন প্রতিস্থাপন করেন। এ প্রক্রিয়ায় উৎপাদিত সিল্কে মাকড়সার জালের কিছু উপাদান সংযু্ক্ত হয়। বেশ কয়েক বছর গবেষণার পর এখনকার স্পাইডার সিল্কে মাকড়সার জালের উপাদান ২০ শতাংশের কমে সীমিত রাখা হয়েছে। নতুন এই কাপড় ব্যবহার করে ইতিমধ্যে কয়েক রকমের মোজা তৈরি করা হয়েছে। আইএএনএস।