নতুন র‌্যাম বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার গেমিংয়ের জন্য কোরসায়ার ব্র্যান্ডের র‌্যাম বাজারে এসেছে। এর গতি ১৬০০ বাস এবং র‌্যামকে ঠান্ডা রাখতে রয়েছে অ্যালুমিনিয়াম হিট সিংক। কম্পিউটার সোর্স লিমিটেডের আনা কোর আই থ্রি, ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসর সমর্থিত ৪জিবি র‌্যামটির দাম তিন হাজার ২০০ টাকা। এ ছাড়া ৮ জিবির দাম পাঁচ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি