নতুন লক্ষ্যে আইটি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটি বাজার ও গিগাবাইটের চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত।
আইটি বাজার ও গিগাবাইটের চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত।

অনলাইনে প্রযুক্তি পণ্যের বাজার হিসেবে পরিচিত আইটি বাজার। বাংলাদেশে স্টার্ট-আপ বা উদ্যোগ হিসেবে এটি কাজ শুরু করে ২০১৫ সালে। সম্প্রতি আরও সেবা বাড়ানোর পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।

দেশের গেম শিল্প ও দেশীয় গেমারদের নিয়ে একসঙ্গে কাজ করতে উদ্যোগ নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের মধ্যে এক চুক্তি সই করেছে আইটি বাজার। রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে চুক্তিতে সই করেন আইটিবাজার ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমানও গিগাবাইটের দক্ষিণ এশিয়ার সহকারী ম্যানেজার অ্যালান সু।

অ্যালান সু বলেন, এ দেশের তরুণেরা মেধাবী ও কঠোর পরিশ্রমী। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের গেম শিল্পের উন্নয়নে সহযোগিতা করবে গিগাবাইট।

মফিজুর রহমান বলেন, আইটিবাজার ই-কমার্স প্ল্যাটফর্ম হলেও, সব সময় নতুন ধারণা নিয়ে কাজ করে। স্থানীয় গেমের উন্নয়নে নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ বলেন, বাংলাদেশের গেমিং শিল্প খুব বড় নয়। এই শিল্প বড় করতে নানা উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে ঢাকা ও এর বাইরে থেকে পাঁচ হাজারের বেশি গ্রাহক আইটি বাজারের সেবা নিচ্ছেন। সারা দেশে এ সেবা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা।

চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট রাসেল টি আহমেদ প্রমুখ।