নতুন লেজার প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ওকি ব্র্যান্ডের বি৪০১ডি মডেলের বিল্ট-ইন ডুপ্লেক্স সুবিধার নতুন মনোক্রম লেজার প্রিন্টার বাজারে এসেছে। এলইডি প্রযুক্তির এই প্রিন্টার দিয়ে নিখুঁত প্রিন্ট করা যায়। এতে রয়েছে
ইউএসবি ও প্যারালাল ইন্টারফেস, এনার্জি সেভিং ফিচার ইত্যাদি। সেফ আইটি সার্ভিসেস লিমিটেডের আনা প্রিন্টারটিতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। দাম আট হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি