নতুন লেজার প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনিকা মিলোন্টা ব্র্যান্ডের নতুন মনোক্রম লেজার প্রিন্টার বাজারে নিয়ে এসেছে সেফ আইটি সার্ভিসেস লিমিটেড। জাপান অরিজিন প্রেজপ্রো ১৩৫০ডব্লিউ মডেলের এ প্রিন্টারের মনোক্রম লেজার প্রিন্ট স্পিড ২০ পিপিএম, প্রিন্ট রেজুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই, রেসপন্স টাইম ১৩ সেকেন্ডের কম, মেমোরি ৮ মেগাবাইট। এ ছাড়া রয়েছে ট্রেসিং সুবিধা, একটি টোনারে তিন হাজার পৃষ্ঠা প্রিন্টিং ও সর্বত্র টোনার পাওয়ার নিশ্চয়তা। দাম ১০ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি