নতুন লেজার প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনিকা মিনোল্টা ব্র্যান্ডের ম্যাজিক কালার ১৬৯০এমএফ মডেলের নতুন রঙিন লেজার প্রিন্টার বাজারে এনেছে সেফ আইটি সার্ভিসেস লিমিটেড। অল-ইন-ওয়ান সুবিধার এই প্রিন্টারটি একাধারে প্রিন্টার, কপিয়ার, ফ্যাক্স ও স্ক্যানার। এটি প্রতি মিনিটে ২০টি মনো এবং পাঁচটি কালার প্রিন্ট দেওয়া যায়। এ ছাড়া এতে রয়েছে ২০০ শিট মাল্টিপারপাস ট্রে, অটো ডকুমেন্ট ফিডার, বিদ্যুৎ সাশ্রয়ী প্রভৃতি সুবিধা। প্রিন্টারটির দাম ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি