নতুন লোগো আর নকশায় ইনস্টাগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম নতুন নকশায় অ্যাপ ও নতুন আইকন চালু করার ঘোষণা দিয়েছে। 

ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কেভিন সিসট্রোম এক ব্লগ পোস্টে লিখেছেন, আগের অ্যাপটির আইকন থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন লোগো তৈরি করা হয়েছে। সহজ ক্যামেরা আর রংধনু রং মিলিয়ে তৈরি করা হয়েছে এটি।
ইনস্টাগ্রাম ব্লগে নতুন নকশার উদ্দেশ্য হচ্ছে, এর ব্যবহারকারীদের আরও বেশি ছবি ও ভিডিও শেয়ার করার সুযোগ করে দেওয়া। বর্তমানে ৮ কোটির বেশি ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হচ্ছে।