নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আল্ট্রাবুক প্রযুক্তিতে তৈরি ডেলের নতুন ইন্সপায়রন ৩১৪৭ মডেলের ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে। এর ১১.৬-ইঞ্চির টাচস্ক্রিনকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ, স্ট্যান্ড, টেন্ট এবং ট্যাবলেট পিসি মোডে ব্যবহার করা যায়। এতে আছে ২.১৬ গিগাহার্টজ গতির ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম। এতে আরও আছে তারহীন ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি ও এইচডিএমআই পোর্ট। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডর আনা এ ল্যাপটপের দাম ৪৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি