নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের কে৪২জেওয়াই মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। উচ্চমানের গ্রাফিক্সের কাজ ও গেম খেলা যাবে এতে। ল্যাপটপে রয়েছে এটিআই রেডিয়ন চিপসেটের ১ গিগাবাইট ভিডিও র্যাম, অ্যালটেক ল্যান্সিং স্পিকার, মাইক্রাফোন ইত্যাদি। এতে ব্যবহার করা হয়েছে ২.৬৬ গিগাহার্জ গতির কোর আই-৫ প্রসেসর। এ কম্পিউটারে আরও আছে ৪ গিগাবাইট র্যাম, ১৪ ইঞ্চি মনিটর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি রাইটার ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ ল্যাপটপের দাম ৫৫ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি