নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবার কসমিও এফ৬০-বিডি৫৩৯ মডেলের নতুন একটি ল্যাপটপ বাজারে এসেছে। এতে আছে কোর আই ফাইভ প্রসেসর। আরও আছে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি এলইডি মনিটর ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা এই ল্যাপটপের দাম ৭৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি