নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের এক্স৪৫ভিডি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ল্যাপটপটিতে রয়েছে আইসকুল প্রযুক্তি, যা এর সব উপাদানকে ঠান্ডা রাখে। এই ল্যাপটপে রয়েছে ২.২০ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর। আরও আছে ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি মনিটর, গিগাবিট ল্যানকার্ড, ব্লুটুথ, তারহীন ল্যান, কার্ড রিডার, ইউএসবি ৩.০ পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এ ল্যাপটপের দাম ৪৩ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি