নতুন ল্যাপটপ কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুল এইচডি মনিটরের লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ল্যাপটপটি সপ্তম প্রজন্মের কোর আইথ্রি, কোর আইফাইভ ও কোর আইসেভেন প্রসেসরের তিনটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ১৫ দশমিক ৬ ও ১৪ ইঞ্চি পর্দার আইডিয়াপ্যাড ৩১০ ডিডিআর ৪ র‍্যাম, এনভিডিয়া ও ইন্টেল গ্রাফিকস কার্ড-সমৃদ্ধ। কোর আইথ্রি ল্যাপটপগুলোর দাম ৪০ হাজার টাকা থেকে শুরু, কোর আইফাইভের ৫০ হাজার টাকা থেকে এবং কোর আইসেভেন ল্যাপটপগুলোর দাম শুরু ৬০ হাজার টাকা থেকে।  বিজ্ঞপ্তি