নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিৎসুর এসএইচ৫৬০ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ৪ গিগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট গ্রাফিকস কার্ড, ১৩.৩ ইঞ্চি এলইডি পর্দা ইত্যাদি। এতে আরও আছেওয়েবক্যাম, তারহীন ব্লু-টুথ, ওয়াইফাই, এইচডিএমআই পোর্ট, ল্যান, ডিভিডি রাইটার, কার্ড রিডার, এক্সপ্রেস কার্ড স্লট ইত্যাদি। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ল্যাপটপটির দাম এক লাখ ২০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি