নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লু-রে ড্রাইভ-সংবলিত স্টুডিও সিরিজের ডেল ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এক্সপিএস এল৫০১এক্স মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট এনভিডিয়া জি-ফোর্স গ্রাফিক্স কার্ড, বিল্ট-ইন ওয়েবক্যাম, ব্লুটুথ, ল্যান, ওয়াইফাই ইত্যাদি। দাম এক লাখ দুই হাজার টাকা। —বিজ্ঞপ্তি