নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এনেছে এস্পায়ার সিরিজের নতুন দুটি ল্যাপটপ কম্পিউটার। এস্পায়ার ৪৭৪৩ মডেলের একটি ল্যাপটপে আছে ইন্টেল কোর আই থ্রি (২.৫৩ গিগাহার্টজ) ও অন্যটিতে কোর আই ফাইভ (২.৬৬ গিগাহার্টজ) প্রসেসর। এতে আরও আছে ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি হাই ডেফিনিশন মনিটর, ডিভিডি রাইটার, ইত্যাদি। এর ওজন ২ কেজি ২০০ গ্রাম। এর দাম কোর আই থ্রি ৪২,৮০০ ও কোর আই ফাইভ ৪৬,৮০০ টাকা। —বিজ্ঞপ্তি