নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিৎসুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এলএইচ৫৩০ মডেলের এ কম্পিউটারে আছে ২.১৩ গিগাহার্টজ গতির ডুয়াল কোর প্রসেসর, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট র্যাম, ১৪ ইঞ্চি মনিটর ইত্যাদি। এর কিবোর্ড পানিরোধক। এতে আরও আছে ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ব্লু-টুথ ২.১, ল্যান, ওয়াইফাই এবং ডিভিডি রাইটার। কম্পিউটার সোর্সের আনা এ ল্যাপটপের দাম ৩৮ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি