নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের এ৫২এফ মডেলের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই-৩ প্রসেসর আছে এতে। এতে আরও আছে ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৫.৬ ইঞ্চি মনিটর, ওয়েবক্যাম, মেমোরী কার্ড রিডার, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ইত্যাদি। এর টাচপ্যাডকে নিষ্ক্রিয় করেও রাখা যায়। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ ল্যাপটপের ওজন ২ কেজি ৬২০ গ্রাম। এর দাম ৪০ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি