নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের এক্স৫৫০এলসি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে ১.৬ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসর, ১৫.৬ ইঞ্চি মনিটর, ৪ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ইত্যাদি রয়েছে। দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি আছে এতে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ল্যাপটপের দাম সাড়ে ৫১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি