নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিৎসুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। লাইফবুক এসএইচ ৭৬১ মডেলের এই ল্যাপটপে কোরআই ফাইভ প্রসেসর রয়েছে। কালো রঙের এ কম্পিউটারে আরও আছে এনভিডিয়া জিফোর্স ৫২০এম ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড ও ১৩.৩ ইঞ্চির এলইডি মনিটর, যাতে ত্রিমাত্রিক মানের ছবি দেখা যাবে। এতে আরও আছে ৬৪০ গিগাবাইটের হার্ডডিস্ক, ৪ গিগাবাইট র্যাম (৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে), উইন্ডোজ-৭ প্রফেশনাল অপারেটিং সিস্টেম ইত্যাদি। এর কি-বোর্ড পানিরোধক। এর ওজন এক কেজি ৬০০ গ্রাম। এটি টানা পাঁচ ঘণ্টা চলে। কম্পিউটার সোর্সের আনা এই কম্পিউটারের দাম এক লাখ ৫৭ হাজার টাকা।—বিজ্ঞপ্তি