নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর আই৫ প্রসেসরসহ ফুজিৎসুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে এলএইচ৫৩১ লাইফবুক মডেলের ২.৩ গিগাহার্টজ গতির কোর আই৫ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। এতে গেম খেলার পাশাপাশি গ্রাফিকসের কাজও করা যাবে। এটিতে ত্রিমাত্রিক মানের ছবি দেখা যাবে। এতে আরও আছে ১৪ ইঞ্চি এলইডি মনিটর, ওয়েবক্যাম, এইচডিএমআই, ওয়াইফাই, ল্যান ও ব্লুটুথ। এর কিবোর্ড পানিরোধক। এটি টানা সাড়ে পাঁচ ঘণ্টা চলে। কম্পিউটার সোর্সের দাম ৫৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি