নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসেছে এসারের এস্পায়ার টাইম লাইন এক্স ৪৮৩০টিজি ল্যাপটপ কম্পিউটার। এতে আছে কোরআই-৩ প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম। উইন্ডোজ ৭ প্রিমিয়ামসহ এই ল্যাপটপে আছে ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। এর ব্যাটারি একবার চার্জ দিলে টানা আট ঘণ্টা চলবে। এতে আরও আছে এনভিডিইয়া জিফোরস ১ গিগাবাইট গ্রাফিকস কার্ড, ১৪ ইঞ্চি এলইডি পর্দাসহ অনেক কিছু। কোবাল্ট ব্লু রঙের এ নোটবুকটির দাম ৬৩ হাজার ৮০০ টাকা। এটি এনেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লি.। —বিজ্ঞপ্তি