নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভোর ফ্লেক্স ২ মডেলের মাল্টি-টাচ্ স্ক্রিন বৈশিষ্ট্যের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ল্যাপটপটিকে ডুয়াল মোডে, অর্থাৎ ল্যাপটপ এবং স্ট্যান্ড মোডে পরিবর্তন করে ব্যবহার করা যায়। ১৪.১ ইঞ্চির স্পর্শকাতর পর্দার এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ৮.১, ১.৭ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যা ম, এক টেরাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিকস ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা নোটবুকটির দাম ৬০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি