নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিৎসুর কোরআই থ্রি প্রসেসরনির্ভর (২.২ গিগাহার্টহজ) সাশ্রয়ী মূল্যের দুটি ভিন্ন মডেলের লাইফবুক বাজারে এসেছে। ইন্টেল ৩০০০ এইচডি গ্রাফিকস কার্ডসহ এলএইচ৫৩১ মডেলের লাইফবুকের মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা এবং এক জিবি এনভিডিয়া গ্রাফিকস কার্ডসহ এলএইচ৫৩১ভি লাইফবুকের মূল্য ৫৫ হাজার টাকা। ১৪ ইঞ্চি পর্দার লাইফবুক দুটিতে রয়েছে দুই গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ইন্টেল এইচএ৬৫ এক্সপ্রেস চিপসেট, ব্লু-টুথ, ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, চারটি ইউএসবি পোর্ট, গিগাবিট ল্যানকার্ড ইত্যাদি সুবিধা। ল্যাপটপ দুটি এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। —বিজ্ঞপ্তি