নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপির তৃতীয় প্রজন্মের ল্যাপটপ বাজারে এসেছে। প্যাভিলিয়ন ডিভি৪-৫০১২টিএক্স মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেলের সর্বাধুনিক এবং তৃতীয় প্রজন্মের আইভি ব্রিজ মডেলের কোরআই ৭ প্রসেসর। এতে আছে ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ২ গিগাবাইট গ্রাফিকস কার্ড, বিটস অডিও, কুল সেন্স প্রযুক্তি এবং এনার্জি স্টার প্রযুক্তি ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির মূল্য ৮৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি